(image source - Wikipedia)
ডেভিড ম্যাকক্যালেন্ড ১৯৬০ সালে অনুপ্রেরণা তত্ত্বটি দেন। মূলত তত্ত্বটি Moslow hierarchy of need এর উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। কোন দলটি মূলত তৃতীয় বিশ্বের অর্থনৈতিক আধুনিকায়নের জন্য দায়ী। ম্যাকক্যালেন্ড মনে করেন ব্যবসায়ী উদ্যোক্তারা তৃতীয় বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছেন। রাজনীতিক বা বিদেশী উপদেষ্টাদের এ ব্যাপারে বিশেষ কোনো ভূমিকা নেই। ম্যাকক্যালেন্ড মনে করেন, গবেষকদের এইসব উদ্যোক্তাদের ভূমিকা বুঝতে অর্থনৈতিক দিকনির্দেশনার চেয়েও বেশী কিছু বুঝে নিতে হবে। তাঁর মতে, নীতিনির্ধারকদের মানুষের উপরেও বিনিয়োগ করতে হবে, শুধু অবকাঠামোর উপর বিনিয়োগের পরিবর্তে।
ম্যাকক্যালেন্ড এর মতে, আমাদের লিঙ্গ, সংস্কৃতি বা বয়স ছাড়াও আমাদেরকে প্রণোদিত করার জন্য তিনটি পরিচালক রয়েছে। এই প্রধান প্রণোদনাগুলো মূলত আমাদের সংস্কৃতি ও জীবনের অভিজ্ঞতার উপর নির্ভরশীল। তাঁর মতে প্রতি মানুষেরই তিনটি প্রয়োজন মেটানো হয়, যেগুলো সহজাত নয়। আর এই প্রয়োজনগুলো শিখতে হয় বয়স, সংস্কৃতি ও অভিজ্ঞতার মধ্যদিয়ে।
ম্যাকক্যালেন্ড তিনটি প্রধান প্রয়োজনের কথা বলেছেন। যেগুলো বিভিন্ন ক্ষেত্রে আমাদের অনুপ্রেরণা দেয়। এই তিনটি প্রয়োজন হল –
- The need for achievement / অর্জনের প্রয়োজন
- The need for affiliation / অন্তর্ভুক্তির প্রয়োজন
- The need for power / ক্ষমতার প্রয়োজন
The need for achievement
মানুষের মধ্যে যাদের অর্জনের প্রয়োজন রয়েছে তারা নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো ধারণ করে –
- তারা যেকোনো চ্যালেঞ্জ নিতে পছন্দ করে
- তারা একা কাজ করে অথবা আগে যারা কোনো কাজে জীবনে সফল হয়েছে তাদের সাথে কাজ করে
- তারা স্বপ্রণোদিত হয়
- তারা তাদের কাজের অগ্রতিতে ফলাবর্তন পেতে পছন্দ করে
- তাদের সাফল্যের সাথে যদি টাকার বিষয়টি সংযুক্ত হয় তবে তারা আরও ভালোভাবে কাজ করে।
The need for Affiliation
অন্তর্ভুক্তি বা অনুমোদনের প্রয়োজনের জন্য ব্যক্তি নিম্নলিখিত বৈশিষ্ট্য ধারণ করে
- তাদের অন্যের দ্বারা পছন্দ (being liked) ও অনুমত (being accepted) হওয়ার বিষয়ে পরোয়া করে
- তারা অনানুষ্ঠানিক সম্পর্ক তৈরি করে
- সাধারণত তারা সহযোগিতার বিষয়ে খুব উদার হয়
- এই ধরনের ব্যক্তিরা দলগতভাবে কাজে বেশ সফলতা পায়
- তাদের সবার সাথে বন্ধুভাবাপন্ন সম্পর্ক তৈরিতে আগ্রহ রয়েছে।
The need for Power
মানুষের মধ্যে যাদের ক্ষমতার প্রয়োজন রয়েছে তারা নিম্নলিখিত বৈশিষ্ট্য ধারণ করে
- তারা অন্যদের পরিচালনা করতে পছন্দ করে
- তারা তার্কিক হয়
- অন্যকে প্রভাবিত করার ক্ষমতা থাকে
- নেতৃত্ব দানের ক্ষমতা থাকে
- অন্যদের আচরণকে প্রভাবিত করার প্রবণতা থাকে
প্রণোদনা তত্ত্বের প্রয়োগ
কোনো ব্যক্তিকে প্রণোদিত করতে ব্যক্তির চাহিদা পথমে চিহ্নিত করতে হবে ও তাদের প্রয়োজন অনুযায়ী অনুপ্রেরণা দিতে হবে।
অর্জনের জন্য প্রণোদনা দিতেঃ
- ব্যক্তিকে চ্যালেঞ্জিং কিন্তু বাস্তবসম্মত প্রকল্প হাতে নিতে হবে
- তাদের কাজের প্রতিক্রিয়া জানাতে হবে
- তাদের জন্য মূল প্রেরণাদায়ক মূলত অর্থ। পাশাপাশি প্রতিক্রিয়া, কৃতজ্ঞতা ও স্বীকৃতিও তাদের প্রণোদিত করে
- অন্যান্য সফল ব্যক্তিদের সাথে তাদের পরিচয় থাকতে হবে
অন্তর্ভুক্তির জন্য প্রণোদনা দিতেঃ
- সবাইকে দলের অন্তর্ভুক্ত করতে হবে, যেহেতু এ ধরনের ব্যক্তিরা দলবদ্ধ হয়ে কাজ করতে পছন্দ করে
- চ্যালেঞ্জিং কাজের চেয়ে পরিচালনাযোগ্য কাজে তারা পারদর্শিতা দেখাতে পারে
- তাদেরকে মানুষের সামনে বাহবা না দিয়ে ব্যক্তিগতভাবে কাজের জন্য বাহবা দিতে হবে
ক্ষমতার জন্য প্রণোদনা দিতেঃ
- এধরনের ব্যক্তিদের যেখানে ক্ষমতা পরিচালনা করার সুযোগ দেয়া যেতে পারে সেখানে দেয়া উচিৎ। যেহেতু তারা ক্ষমতা হাতে রাখতে পছন্দ করে।
- তাদেরকে যেকোনো কাজের সরাসরি প্রতিক্রিয়া জানাতে হবে
- তাদেরকে কর্মজীবনে উন্নয়নের সুযোগ দিলে তারা সবচেয়ে বেশী প্রণোদিত হয়।
ব্যক্তি পর্যায়ে প্রণোদনা দেয়ার পাশাপাশি জাতীয় পর্যায়ে প্রণোদনা দেয়া যেতে পারে। যেমনঃ অর্জনের ক্ষেত্রে গ্রেট ব্রিটেনের উদাহরণ দেয়া যেতে পারে। অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে তাদের সীমাহীন সাফল্যের নজির আছে।
(লিখেছেন - অরুণমীলা)
No comments:
Post a Comment