Friday, May 15, 2020

Inkeles: আধুনিক মানুষের নয়টি মনোভাব ও মূল্যবোধ

(১) Readiness for new experience and openness to innovation – আধুনিকায়নের প্রধান একটি বৈশিষ্ট্য হলো মানুষ আধুনিক হলে নতুন অভিজ্ঞতা গ্রহণের ক্ষেত্রে উদার হবে ও নতুন আবিষ্কারকে গ্রহণ করবে। যারা নতুন অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ গ্রহণ করবে, তাদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখাবে। যখন মানুষ নতুন কোনো অভিজ্ঞতার প্রতি উদার হয় তখন বোঝা যায় যে সমাজে পরিবর্তন আসছে। যেমনঃ ইন্টারনেটের ব্যবহার, সমাজের নিয়ম কানুনের পরিবর্তন, মানুষের জীবন যাত্রায় পরিবর্তন, সামাজিক বা প্রাতিষ্ঠানিক প্যাটার্নে পরিবর্তন। যেমনঃ সমলিঙ্গীয় বিয়ে।

(২) Increasing independence from authority figures – আধুনিক মানুষের স্বাধীনতার ব্যপ্তি বেশী থাকবে। নিজের বিবেক, বুদ্ধি, বিবেচনা দিয়ে নিজের পথ নিজেই তৈরি করে নিতে পারবে। আধুনিক মানুষ সাধারণত যাবতীয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে থাকবে।

(৩) Belief in science – আধুনিক মানুষ বিশ্বাস করেন তারা প্রকৃতিকে জয় করতে পারবে। বিজ্ঞানে তারা বিশ্বাস রাখে। সবকিছুকে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যায় সেই বিশ্বাস রাখে। 

(৪) Mobility orientation – আধুনিক মানুষ নতুন পথের দিকে এগিয়ে যাবে। পুরনোকে আঁকড়ে না ধরে জীবিকার জন্য, পরিবর্তনের জন্য, প্রয়োজনের প্রয়োজনে নতুন পথে যাবে। আধুনিক মানুষের নির্দিষ্ট লক্ষ্য থাকবে, উচ্চাভিলাষী হবেন, তারা জীবনে উন্নতি করার জন্য নতুন পথের দিকে যাবে। 

(৫) Use of long term planning – আধুনিক মানুষ সবসময় সামনের দিকে চিন্তা করবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে কাজ করবে। সামনের দিকে কি অর্জন করবে তার পরিকল্পনা করবেন, অর্থাৎ দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবেন। 

(৬) Activity in civil politics – সমাজে আধুনিক মানুষ রাজনৈতিকভাবে সক্রিয় থাকবে। সমাজের মানুষ বিভিন্ন কাজে রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে তার চিন্তাকে প্রতিফলিত করবে।

(৭) Education and employment have modern values – আধুনিক মানুষ তাদের আধুনিক চিন্তাভাবনা, মূল্যবোধ দিয়ে শিক্ষাকে গ্রহণ করবে। 

(৮) Faith in science and technology – আধুনিক মানুষ বিজ্ঞান ও প্রযুক্তির উপরে বিশ্বাস রাখবে।

(৯) Belief in distributive justice – আধুনিক মানুষ সুষম বিচার ব্যবস্থার প্রতি বিশ্বাস রাখবে। 



(লিখেছেন -  অরুণমীলা)

No comments:

Post a Comment

Featured Post

ব্যাখ্যামূলক প্রতিবেদনের প্রয়োজনীয়তা

- সমাজে প্রতিষ্ঠান হিসেবে গণমাধ্যমের কাজ হলো সমাজের অপরাপর শক্তিশালী প্রতিষ্ঠান, বিশেষত রাষ্ট্র ও সরকারের কাজের ওপর সতর্ক দৃষ্টি রাখা এবং জন...